Dhaka ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের কর্মবিরতি কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার : এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালসহ সারাদেশের হাসপাতাল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা।

এ সময় আন্দোলনকারীরা স্লোগানে বলেন, ‘দাবি মোদের একটাই’, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’ সহ নানা রকম স্লোগান দেন আন্দোলনরত সবাই।

এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোনো রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন। ২০১৬ সাল থেকে আমাদের সঙ্গে এই বৈষম্য করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে।

তারা আরও বলেন, আমরা আর দাসত্ব চাই না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সঙ্গে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, এই কর্মসূচির ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখছেন সবাই। সবাই পালা ক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের কর্মবিরতি কর্মসূচি

Update Time : ০৫:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪