Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর ভারতে বরফে জমে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : ভারতে বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯৬৮ সালে এএন-১২ মডেলের একটি বিমান হিমাচল প্রদেশের রোহতাং পাসে বিধ্বস্ত হয়েছিল।

ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই চারটি মরদেহ পাওয়া গেছে সেনাবাহিনীর দোগরা স্কাউটস এবং তিরঙ্গ মাউন্টেন রেসকিউর যৌথ অভিযানে।

দুই ইঞ্জিনের টার্বোপ্রোপের এই বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন এটিতে ১০২ জন আরোহী ছিলেন। বিমানটি ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে হয়।

এরপর কয়েক দশক বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বিমানটি নিখোঁজই ছিল। কিন্তু ২০০৩ সালে অটল বিহারী বাজপাই ইনস্টিটিউট অব মাউন্টেইনারিংয়ের পর্বতারোহীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এরপর ওই বিমানে থাকা আরোহীদের খুঁজে পেতে একাধিক অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনীর দোগরা স্কাউটসের সদস্যরা।

তবে ২০১৯ সাল পর্যন্ত ১০২ আরোহীর মধ্যে মাত্র পাঁচজনের মরদেহ খুঁজে বের করতে সমর্থ হয়েছিলেন তারা। কারণ বরফাবৃত পাহাড়ি অঞ্চলটির অবস্থান অত্যন্ত জটিল জায়গায়।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাখন সিং, সিপাই নারায়ণ সিং এবং থমাস চারান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর ভারতে বরফে জমে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার

Update Time : ০৬:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪