Dhaka ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এবার জানা গেল শিবিরের রাবি শাখার সেক্রেটারির পরিচয়

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫ Time View

রাবি প্রতিনিধি : গত ২৩ সেপ্টেম্বরে সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে এবার সামনে এলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সেক্রেটারির পরিচয়। তার নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ।

মো. নায়েম বিল্লাহ নামের শিবিরের এক নেতা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

শিবিরের এই নেতার মাধ্যমে জানা যায়, মোস্তাকুর রহমান জাহিদ রাবির অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি।

আরও জানা যায়, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির পরিচয়। তার নাম আব্দুল মোহাইমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এবার জানা গেল শিবিরের রাবি শাখার সেক্রেটারির পরিচয়

Update Time : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪