Dhaka ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামির ১০ বছরের আটকাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরে সাত বছর বয়সী একটি কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করায় মো. আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজারে মুদি দোকান থেকে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুর রহমান। এঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার স্বজনদের ঘটনাটি জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদী হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলাটি তদন্ত করে আব্দুর রহমানকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। দীর্ঘ ৯ বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

আনিছুর রহমান আরও বলেন, আসামি আব্দুর রহমানের বয়স বর্তমানে ২৫ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল ১৭ বছর। সে বিবেচনায় রায় হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামির ১০ বছরের আটকাদেশ

Update Time : ০৬:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪