Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী–৬ আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক ও মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাবেক এমপি রায়হানুল হকের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গতকাল শুক্রবার রাতে রাজশাহী মহানগরী থেকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ‘মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে করা চারটি মামলার এজাহারভুক্ত আসামি হচ্ছেন অ্যাডভোকেট আবদুস সালাম। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।’ তাই চার মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

Update Time : ০৫:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪