স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে বস্তাভর্তি ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এ ফেন্সিডিল উদ্ধার করে।
জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সহকারী পুলিশ সুপার (চারঘাট-বাঘা) সার্কেল প্রণাব কুমার সরকার ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ইউসুফপুর গ্রামে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে তিনটি বস্তায় ৮শ’ ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন হিসাবে দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









