Dhaka ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বৌভাতের দিন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বর সাজেদুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে আর ফেরা হয়নি বর সাজেদুর রহমানের।

উপজেলার ভবানীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাজেদুর রহমান (২৪)। তার মৃত্যুতে বিয়ে বাড়িতে নেমেছে শোকের ছায়া।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার সুটকিগাছা এলাকায় আত্রাই-বান্ধাইখাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে।

নিহত সাজেদুর রহমানের ভগ্নিপতি রতন ইসলাম বলেন, শনিবার সাজেদুরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে উপজেলার ভবানীপুর বাজারে দই কিনে বাড়ি ফেরার পথে উপজেলার সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেল নিয়োন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয়। সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জর (ওসি তদন্ত ) মো. লুৎফর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যুও খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বৌভাতের দিন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বর সাজেদুর রহমান

Update Time : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪