Dhaka ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে প্রতিবেশী দেশ ইরাক গেলেন মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি বাগদাদ পৌঁছেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে পেজেশকিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের কারণে মঙ্গলবার পশ্চিমা শক্তিগুলো ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর তার এই সফর হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশ বাণিজ্য, কৃষি এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

সফরে ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের মেজর-জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিসৌধ পরিদর্শন করবেন পেজেশকিয়ান। এছাড়া ইরাকি কুর্দিস্তানও সফর করার পরিকল্পনা রয়েছে তার।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সুন্নি-নিয়ন্ত্রিত শাসনের পতনের পর থেকে ইরান ও ইরাক উভয়ে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট

Update Time : ০৬:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪