Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

গাজায় ইসরায়েলি উড়োজাহাজ বিধ্বস্তে দুই সৈন্য নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতের উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় ইসরায়েলি দুই সৈন্য নিহত ও আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের গোলার আঘাতে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়নি বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিধ্বস্তের এই ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সৈন্য নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলি বাহিনী বলেছে, উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সামরিক ওই উড়োজাহাজটি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বিধ্বস্ত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায়। হামাসের এই হামলায় ওই দিন ইসরায়েলে এক হাজার ২০৫ জন নিহত হন। পরে সেদিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর ২৭ অক্টোবর থেকে গাজায় সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর অন্তত ৩৪৪ সৈন্য নিহত হয়েছেন।

হামাস হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ড থেকে ওইদিন ২৫১ জনকে ধরে গাজায় জিম্মি করে রাখে। কয়েক দফার চুুক্তিতে কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখন পর্যন্ত গাজায় তাদের হাতে অন্তত ৯৭ জন জিম্মি বন্দি অবস্থায় আছেন। এছাড়া জিম্মি থাকাকালীন ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজায় চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ২০ জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে উপত্যকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় বলছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি উড়োজাহাজ বিধ্বস্তে দুই সৈন্য নিহত

Update Time : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪