Dhaka ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

খুলনায় নির্মাণাধীন করভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪ Time View

অনলাইন ডেস্ক : খুলনায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বয়রায় অবস্থিত খুলনা কর ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। তারা রড মিস্ত্রির কাজ করতেন। নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে জানতে পারি কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন রড মিস্ত্রির কাজ করছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টার দিকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি পঞ্চগড়ে। অপরজনের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

খুলনায় নির্মাণাধীন করভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

Update Time : ০৪:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪