Dhaka ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী রাজশাহীর মূলধারার সংবাদকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আহ্বায়ক কমিটির এক সভায় আবেদন আহ্বানের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক শ.ম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে দেশের ডিএফপিপ্রাপ্ত সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই সংগঠনের সদস্য হতে আবেদন করতে পারবেন।

এ জন্য আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নগরীর জিরোপয়েন্টে অবস্থিত রাজশাহী প্রেসক্লাব কার্যালয় থেকে অফেরতযোগ্য ৩০০ (তিনশত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। রাজশাহী প্রেসক্লাব কার্যালয়ে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের পরে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। শুধু ডিএফপি কিংবা নিবন্ধিত গণমাধ্যমে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা অর্জনকারী সংবাদকর্মীরা রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং গণমাধ্যমে পাঁচ বছর কর্মরত থাকার প্রমাণপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এদিকে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির এই সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা রক্ষা উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব অপুকে প্রধান করে গঠিত তিন সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটির অন্য দুই সদস্য হলেন- মো. আনিসুজ্জামান ও জিয়াউল গনি সেলিম। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপ-কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়নের একটি রূপরেখা প্রস্তুত করে আহ্বায়ক কমিটির নিকট হস্তান্তরের অনুরোধ জানানো হয়।

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুলুকে প্রধান করে গঠিত ৪ (চার) সদস্যের শৃঙ্খলা উপ-কমিটিতে রয়েছেন আনিসুজ্জামান, জিয়াউল গনি সেলিম ও আবু সালে মোঃ ফাত্তাহ।

এছাড়া সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমানের কাছ থেকে ক্লাবের গঠনতন্ত্র, সাধারণ সদস্য তালিকা এবং তিনি (সাইদুর রহমান) দায়িত্বে (সভাপতি ও সাধারণ) থাকাকালীন প্রেসক্লাবের আর্থিক যাবতীয় হিসাব-নিকাশ বুঝিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল, সদস্য মো. আনিসুজ্জামান, আহসান হাবীব অপু, জিয়াউল গনি সেলিম, আজাহার উদ্দিন ও নজরুল ইসলাম জুলু উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

Update Time : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪