Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্বব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বব্যবস্থা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-এর প্রধান রিচার্ড মুর। শনিবার (৭ সেপ্টেম্বর) তারা বলেছেন, বর্তমানে বিশ্বব্যবস্থা এমন হুমকির মুখে, যা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। খবর পলিটিকো ও বিবিসির।

দেশ দুইটির গোয়েন্দাপ্রধান আরও বলেছেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসনের যুদ্ধকে প্রতিহত করতে উভয় দেশ একত্রে কাজ করে যাবে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসে বার্নস ও মুর যৌথ নিবন্ধে বলেন, ইউরোপজুড়ে রাশিয়ার নাশকতার বেপরোয়া তৎপরতাকে ব্যাহত করতে ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল-গাজা যুদ্ধে উত্তেজনা কমানোর জন্য কাজ করা হচ্ছে।

প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধে তারা আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তিতে চুক্তি করতে আমরা অবিরাম কাজ করছি।

এই দুই গোয়েন্দাপ্রধান বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে নিঃশেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। আমাদের সংস্থাগুলো ইউক্রেনের গোয়েন্দাদের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্বব্যবস্থা

Update Time : ০৫:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪