Dhaka ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২২ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরে সৌদি প্রবাসীকে বাড়ি থেকে অপহরণ করে গাছের সঙ্গে বেঁধে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শুক্রবার নলডাঙ্গা থানায় মামলাটি করেন ভুক্তভোগী প্রবাসী জহুরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৬ জুন নলডাঙ্গা উপজেলার বামনগ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলাম বাড়ি আসলে ২০১৫ সালের ১৮ জুন নাটোর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে বাসুদেবপুরের তৌহিদুর রহমান লিটনসহ আসামিরা সৌদি প্রবাসী জহুরুল ইসলামকে বাড়ি থেকে অপহরণ করে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের পেছনে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পিটিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাদি করে। পরে বাদীর বাবা নগদ ১ লাখ টাকা চাঁদা দিয়ে ৪ লাখ টাকা বাকি রেখে ছেড়ে দেওয়া হয়। পরে বাকি ৪ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাসুদেবপুর বাজারে বাদীর পিতা বাতেনকে পিটিয়ে আহত করে আসামিরা।

এ বিষয়ে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

Update Time : ১২:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪