Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সাবেক জিমন্যাস্টের ঘরে পুতিনের ২ সন্তান, ইংরেজি শিক্ষায় মাসে খরচ ১০ লাখ টাকা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুটি গোপন সন্তান আছে। তাদের মা সাবেক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভা। জন্মগ্রহণের পর থেকে দুজনই বসবাস করছে এক অজ্ঞাত স্থানে। আর এই দুজনকে ইংরেজি শেখাতে প্রতি মাসে খরচ করা হয় ৮ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকার বেশি।

পুতিনের সাবেক এক প্রতিপক্ষের প্রতিষ্ঠিত অনুসন্ধানী সংবাদমাধ্যম ডোশিয়ার সেন্টারের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বিষয়টি প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস। প্রতিবেদনে এমনটা দাবি করা হলেও এক দশকের বেশি সময় ধরে এমন কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা নাকচ করে দিয়েছেন পুতিন ও কাবায়েভা দুজনেই।

ডোশিয়ার সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন-কাবায়েভার দুই সন্তান হলো ইভান পুতিন ও ভ্লাদিমির পুতিন জুনিয়র। ইভানের জন্ম ২০১৫ সালে এবং পুতিন জুনিয়রের জন্ম ২০১৯ সালে। সংবাদমাধ্যমটি এই তথ্যের উৎস হিসেবে একাধিক অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়েছে। এসব সূত্র বলেছে, তারা নিয়মিতভাবেই পুতিনের ওই দুই সন্তানকে দেখে থাকে।

সংবাদমাধ্যমটির দাবি, লুদমিলার সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার ছয় বছর আগে ২০০৮ সালের শুরুর দিকে কাবায়েভার সঙ্গে পুতিনের সম্পর্ক শুরু। তবে এক দশকের বেশি সময় ধরে এ ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা নাকচ করে দিয়েছেন উভয়ই।

পুতিন তাঁর সাবেক স্ত্রী লুদমিলার গর্ভে দুই কন্যাসন্তান জন্ম নেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেন। ১৯৮৩ সালে লুদমিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন পুতিন। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, তাঁদের দুই সন্তান হলেন মারিয়া (৩৯) ও ক্যাটরিনা (৩৮)। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অন্তঃসত্ত্বা কাবায়েভা (৪১) ইভানকে জন্ম দিতে সুইজারল্যান্ডের লুগানোর একটি ক্লিনিকে গিয়েছিলেন। আর ভ্লাদিমির জুনিয়রকে তিনি জন্ম দেন রাশিয়ার মস্কোয়।

ইভান ও ভ্লাদিমির পুতিন জুনিয়র দুজনই মস্কোর উত্তর-পশ্চিমে পুতিনের একটি বাড়িতে থাকে। তবে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে তাদের কোনো ওঠাবসা নেই। গান, সাঁতার ও জিমন্যাস্টিকস শেখার জন্য তাদের রয়েছে ব্যক্তিগত প্রশিক্ষক। জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ইতিমধ্যে ইভান অংশগ্রহণ করেছে বলে জানা যায়। বাবার সঙ্গে সে মাঝেমধ্যে হকিও খেলে।

প্রতিবেদনে বলা হয়, ওই দুই সন্তানের ব্যক্তিগত ইংরেজি শিক্ষকের পেছনে মাসে পুতিনের খরচ হয় ৮ হাজার ৫০০ মার্কিন ডলার (টাকার অঙ্কে ১০ লাখ ১৫ হাজার)। এ তথ্যের প্রমাণ হিসেবে ডোশিয়ার সেন্টার একটি অনলাইন বিজ্ঞাপনের কথা উল্লেখ করেছে। বিজ্ঞাপনে ইঙ্গিত পাওয়া যায়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুতিন পরিবার দক্ষিণ আফ্রিকার পাসপোর্টধারী আবেদনকারীদের অগ্রাধিকার দিয়েছে। বিজ্ঞাপনে এ-ও উল্লেখ করা হয়, পরিবারটি (ইভান ও ভ্লাদিমির জুনিয়র) ‘বিচ্ছিন্নভাবে বসবাস’ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইভান ডিজনির কার্টুন ও সিনেমার ভক্ত। পছন্দের সব কার্টুন চরিত্রের পোশাকে সাজতেও পছন্দ করে সে; যদিও পুতিন ওয়েস্টার্ন অ্যানিমেশনের সমালোচনা করেন এবং সোভিয়েত আমলের কার্টুনকে প্রাধান্য দেন।

প্রেসিডেন্ট পুতিন ও জিমন্যাস্ট তারকা কাবায়েভার কথিত সম্পর্কের কথা প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালে। সে সময় গুজব ছড়িয়ে পড়ে, পুতিন তাঁর স্ত্রীর সঙ্গে গোপনে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন। ওই সময় নিজেদের মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকার দাবি অস্বীকার করেছিলেন পুতিন ও কাবায়েভা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সাবেক জিমন্যাস্টের ঘরে পুতিনের ২ সন্তান, ইংরেজি শিক্ষায় মাসে খরচ ১০ লাখ টাকা

Update Time : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪