Dhaka ১২:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নাইজারে ভারী বৃষ্টি-ভয়াবহ বন্যায় নিহত ২৭৩, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও ৭ লক্ষাধিক মানুষ। অবিরাম বর্ষণের জেরে দেশটিতে সম্প্রতি এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

এছাড়া এই বন্যায় হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারে অবিরাম মুষলধারে বৃষ্টি ও এর জেরে সৃষ্ট বন্যায় প্রায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। বিপুল সংখ্যক এসব মানুষের হয় পানিতে ডুবে বা ঘরবাড়ি ধসে তাদের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটির সাধারণ নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, বন্যায় ৯৪ হাজার ৭৮৩টি পরিবারের ৭ লাখ ১০ হাজার ৭৬৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫৮২টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইজারের অধিদপ্তর বন্যায় হওয়া অন্যান্য উপাদানগত ক্ষয়ক্ষতির তথ্যও সামনে তুলে ধরেছে।

আনাদোলু বলছে, তাহুয়া এবং মারাদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই এলাকায় যথাক্রমে ৮৭ এবং ৮৬ জনের প্রাণহানি ঘটেছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নাইজারে ভারী বৃষ্টি-ভয়াবহ বন্যায় নিহত ২৭৩, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক

Update Time : ০৭:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪