Dhaka ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন পেলেন আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন পেয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন।

আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে অধরাকে জামিন দিয়ে পরবর্তী শুনানির জন্য ২২ অক্টোবর দিন ধার্য করেন আদালত। সেই সময় পর্যন্ত অধরা ইয়াসমিন জামিনে থাকবেন বলে জানিয়েছন তার আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)। তিনি বলেন, মামলার মেরিট দেখে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন।

রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩ সালের ১৩ মে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন রাজারবাগ পীর সিন্ডিকেটের অন্যতম হোতা শাকেরুল কবির।

মামলার বাদী রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের মামলাবাজ সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী শাকেরুল কবির। তার বিরুদ্ধে মামলাবাজি, জমি দখল, নারীপাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে কয়েকবার আটক হয়ে কারাগারেও যেতে হয়।

এর আগে, এই পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ডজনখানেক সাংবাদিককে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে চরম হয়রানি করে আসছে এই ‘মামলাবাজ সিন্ডিকেট’। সিআইডির তদন্তেও মিলেছে সেই প্রমাণ। মূলত, হাইকোর্টের বিভিন্ন আদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও সিআইডির তদন্তের সূত্র ধরেই প্রতিবেদন করেন সাংবাদিকরা। আর তাতেই রোষানলে পড়তে হচ্ছে শক্তিশালী এই সিন্ডিকেটের।

এদিকে, অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় সেই সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা ছাড়াও দেশে বিদেশী বিভিন্ন সংগঠন। তারা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন পেলেন আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিন

Update Time : ০৪:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪