Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫ Time View

অনলাইন ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলম পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আজ রোববার সকালে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক কারণ দেখিয়ে রুয়েটের উপাচার্য পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পাঠিয়েছেন। একটি কপি তিনিও পেয়েছেন।

রেজিস্ট্রার আরও বলেন, বিধি অনুযায়ী এখন রুয়েট ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠ কেউ ভারপ্রাপ্ত হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করতে পারবেন। তবে কে পালন করবেন, এখনো সেই সিদ্ধান্ত হয়নি।

গত বছরের ১৩ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য রুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

Update Time : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪