Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

৭ ইসলামি দলের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকলে তিনটা থেকে ৭টি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় শুরু করেন তিনি।

আজ বিকেল তিনটার আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম—এই ৭টি সংগঠনের নেতারা প্রবেশ করেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমীর মাওলানা ইউসুফ আশরাফ। তাঁর প্রতিনিধি দলে রয়েছেন—মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। হেফাজতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। তাঁর সঙ্গে আছেন আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন কাশেমী।

খেলাফত মজলিশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ। প্রতিনিধি দলে রয়েছেন—দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম মিলন।

জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। নেজামে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক। তাঁর সঙ্গে আছেন মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম। খেলাফত আন্দোলনের নেতৃত্ব দেন নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামেদি।

ইসলামী আন্দোলন, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন দিচ্ছেন চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম। তাঁর সঙ্গে মুফতি ফয়জুল করীম, অধ্যক্ষ ইউনুস আহমেদ, মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম।

বিকেল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এই মতবিনিময় সভা হবে। সন্ধ্যা সাতটা থেকে জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। তবে আজ বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

৭ ইসলামি দলের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা

Update Time : ০৪:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪