Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পাকিস্তানের ২ প্রদেশে এক দিনে ১৭ সন্ত্রাসী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : সেনাবাহিনীর চলমা অভিযানে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একদিনে নিহত হয়েছে ১৭ জন সন্ত্রাসী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ আগস্ট থেকে ২৯ আগস্ট খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকা এবং বেলুচিস্তানের কেচ, পাঞ্জগুর এবং ঝোব জেলায় অভিযান চালিয়েছে সেনা বাহিনী। সেই অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১২ জন এবং বেলুচিস্তানে ৫ জন নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়ায় যে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই ফিতনা আল খারিজি নামের একটি গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালেবান ই পাকিস্তানের (টিটিপি) একটি শাখা।

বস্তুত, টিটিপিকে দমন করতে গত ২০ আগস্ট থেকে খাইবার পাখতুনখোয়ায় অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআরের বিবৃতি অনুসারে, ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত অভিযানে নিহত হয়েছেন মোট ৩৭ জন সন্ত্রাসী এবং গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন।

এদিকে, গত ২৬ আগস্ট বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা একটি যাত্রীবাহী বাসে হামলার চালিয়ে ২৩ জনকে হত্যার পর ২৯ আগস্ট থেকে বেলুচিস্তানের কেচ, পাঞ্জগুর এবং ঝোব— তিন জেলায় অভিযান শুরু করে সেনাবাহিনী। চলমান সেই অভিযানে গত ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত মোট ৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে।

২০২১ সালে তালেবানগোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার উল্লম্ফণ ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনীর থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুসারে, গত বছর বেলুচিস্তানে মোট ১৭১টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫১ জন বেসামরিক এবং ১১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানের ২ প্রদেশে এক দিনে ১৭ সন্ত্রাসী নিহত

Update Time : ০৪:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪