Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ২৮ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোতালেব হোসেন (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোতালেব উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে বড়াল নদী পার হয়ে পাশের বাঁশবাড়িয়া বাজারে যান। এরপর সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে সালাইনগর জিয়ার ঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার পর নিখোঁজ হন তিনি। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ১০টার দিকে ঘাটের অদূরে নদীর তীরে ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করে। পরিবারের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের একটি জিডি করা হয়েছিল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪