Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

আসামও জ্বলবে—মন্তব্যের জন্য মমতার ওপর ক্ষুব্ধ হিমন্ত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গ অসন্তোষ ছড়িয়ে পড়লে ভারতের অন্যান্য রাজ্যেও এই অসন্তোষ ছড়িয়ে পড়বে। এ সময় অন্যান্য রাজ্যের কথা বলতে গিয়ে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কথাও উল্লেখ করেন।

আসামকে নিয়ে মন্তব্য করায় মমতার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। মমতার মন্তব্যকে ‘ব্যর্থতার রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি পাল্টা আঘাত করেছেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কলকাতার মেয়ো রোডের অনুষ্ঠিত সভায় মমতা বলেছেন, ‘কেউ-কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র।’

এ সময় তিনি আরও বলেন, ‘মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্বও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওডিশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’

এই মন্তব্যের পরপরই এক টুইটে মমতাকে পালটা আক্রমণ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘দিদি, আপনার এত সাহস কীভাবে হলো যে, আপনি অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনি ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা আপনার মুখে শোভা পায় না।’

শুধু হিমন্তই নন, মমতার ওপর ক্ষোভ প্রকাশ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংও। তিনি বলেন, ‘উত্তর-পূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হয়? আমি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাই। তাঁকে প্রকাশ্যে উত্তর-পূর্ব এবং বাকিদের কাছে ক্ষমা চাইতে হবে।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আসামও জ্বলবে—মন্তব্যের জন্য মমতার ওপর ক্ষুব্ধ হিমন্ত

Update Time : ০৬:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪