Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পবায় প্রাইভেট কারে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় পাম্পে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে প্রাইভেট কারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়। এ সময় আগুন লেগে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহত চালকের নাম জাহিদুর রহমান খন্দকার (৫৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর বাসিন্দা।

জানা গেছে, সকালে বিসিক-২ এর সামনের ওই গ্যাস পাম্পে প্রাইভেট কারটিতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক জাহিদুর রহমানের মৃত্যু হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পবায় প্রাইভেট কারে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু

Update Time : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪