Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রুয়েটে ক্লাস শুরু ২৪ আগস্ট

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ২৩ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২৪ আগস্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সব বর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে সব আবাসিক হলগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৫তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ–সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি। আজ রোববার বিজ্ঞপ্তি দুটি আজকের পত্রিকার হাতে এসেছে।

এর আগে ১০ আগস্ট উপাচার্য বরাবর এক দিনের সময়সীমা (আলটিমেটাম) দিয়ে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না থাকার জন্য বলা হয়। এ ছাড়া এই আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে পৃথক দুটি অফিস আদেশে জানানো হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রুয়েটে ক্লাস শুরু ২৪ আগস্ট

Update Time : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪