Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘মানসিক চাপে’ রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ২৮ Time View

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘মানসিক চাপ’ অনুভব করার কথা উল্লেখ করেছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন। এদিকে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেও তিনি কলেজটির অর্থনীতি বিভাগের শ্রেণি শিক্ষক অথবা রাজশাহীর যেকোনো সরকারি কলেজের এই বিভাগের শিক্ষক হিসেবে পদায়নের অনুরোধ জানিয়েছেন।

তিনি আবেদনে লেখেন, তিনি ক্রনিক লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিসে ভোগেন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খান। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করছেন তিনি। তাই তাঁর শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যা একজন রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করছেন।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেন। সম্প্রতি ছাত্র-আন্দোলন চলাকালে অধ্যক্ষের সামনেই রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। সেই থেকে তাঁর পদত্যাগের দাবি করছিলেন শিক্ষার্থীরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘মানসিক চাপে’ রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ

Update Time : ০৬:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪