Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বল ভেবে ককটেল নিয়ে খেলছিল শিশুরা, বিস্ফোরণে আহত ২

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর টিকাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছে- টিকাপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে মো. আব্দুল্লাহ (৭) ও শাহীনের ছেলে সাবা (৮)। খবর পেয়ে সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। এ সময় সেখান থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টিকাপাড়া এলাকায় পড়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজন আহত হয়।

স্থানীয়রা বলছেন, ককটেলগুলো কে বা কারা ফেলে রেখে গেছে। পরে শিশুরা বল ভেবে খেলার একপর্যায়ে এই দুর্ঘটনার শিকার হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দুই শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বল ভেবে ককটেল নিয়ে খেলছিল শিশুরা, বিস্ফোরণে আহত ২

Update Time : ০৬:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪