Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেছেন। এতে ‘‘শহীদ হানিয়া, জেরুজালেম আমাদের এবং আপনার পথই আমাদের পথ’’ লেখা দেখা যায়।

ইস্তাম্বুলের ফাতিহ জেলায় মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা ‘‘খুনী ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’’, ‘‘গাজার প্রতিরোধে ইস্তাম্বুল থেকে সহস্র অভিবাদন’’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ইসমাইল হানিয়ার ওপর হামলার ঘটনায় ইসরায়েল ব্যাপকভাবে জড়িত বলে ধারণা করা হলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনও মন্তব্য করবে না।

এর আগে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তেহরানে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না।-সূত্র: রয়টার্স।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

Update Time : ১২:১৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪