Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুলিশের বাধা উপেক্ষা করে বগুড়ায় আন্দোলনকারীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ১৯ Time View

বগুড়া প্রতিনিধি : ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টার পর থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা, আদালত ও পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ পালনের জন্য রোমেনা আফাজ সড়কের কালী মন্দির এলাকায় জড়ো হন।

এরপর তারা আদালতের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। তখন আদালত চত্বর থেকে ২০ গজ দূরে রোমেনা আফাজ সড়কে বসে পড়েন। এখানে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন শিক্ষার্থীরা।

এরপর তারা জলেশ্বরী তলা এলাকা থেকে পুলিশের বাধা উপেক্ষা করে দুপুর সোয়া ১২টার দিকে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে শহরের একাধিক সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় কঠোর অবস্থান নিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুলিশের বাধা উপেক্ষা করে বগুড়ায় আন্দোলনকারীদের বিক্ষোভ

Update Time : ০৪:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪