অনলাইন ডেস্ক: দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলায় নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে বুধবার আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে আইজিপি একথা বলেন। সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
দুষ্কৃতকারীদের রোমহর্ষ বর্ণনা তুলে ধরে আইজিপি বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কী পুলিশের অপরাধ। তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তাঁরা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।
নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, ‘আপনারা প্রিয়জনকে হারিয়েছেন। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছে। যেকোনো প্রয়োজনে আমাদের আপনাদের পাশে পাবেন।’
News Title :
দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে: আইজিপি
-
Reporter Name - Update Time : ১০:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
- ১৯ Time View
Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়










