Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার: পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারজানা ইয়াসমিন (২৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন ওই গ্রামের মো. হিরু ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ১০ই মহররম উপলক্ষ্যে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যায়। এ সময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়ে। তাকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতাবস্থায় নিহতদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতদের বাবা হিরু ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি তাই মেয়ে তাঁত চালাতে গিয়েছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গিয়েছিল আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুই কলিজার টুকরা আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পার্লুম তাঁত চালাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্টে মেয়ে আটকে যায়। তাকে উদ্ধার করতে ছেলে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দুইজনকে উদ্ধার করতে মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ভাই-বোন মারা গেছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

Update Time : ১২:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪