Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

সভা ডেকে রাবি বন্ধ ঘোষণা, দুপুরেই হল ছাড়ার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৭ Time View

রাবি প্রতিনিধি: সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা উত্তাল পরিস্থিতি বিবেচনায় সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার রাতে সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দেওয়া চিঠিতে এই তথ্য জানানো হয়।

এরই প্রেক্ষিতে মধ্যরাতে সিন্ডিকেট সভায় বসে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভা শেষে রাত ১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে রাজশাহী মেস ও বাসা মালিক সমিতি থেকে আজকের মধ্যেই মেস এবং বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্য কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেস ও বাসা মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার প্রেক্ষিতে, রাজশাহী মহানগর মেস মালিক সমিতি গভীর উদ্বেগের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে, শিক্ষার্থীদের নিরপত্তার কথা চিন্তা করে রাজশাহী মহানগরীর সব ছাত্রাবাস-ছাত্রীনিবাস এবং ফ্ল্যাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের আগামী কাল, (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। আগামীকাল দুপুর ১২টার পর, কোনোক্রমেই মেস কিংবা বাসা-বাড়িতে শিক্ষার্থীদের অবস্থান করা যাবে না।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিনভর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রাজধানী ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এর জেরে সন্ধ্যায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সব কলেজ বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

সভা ডেকে রাবি বন্ধ ঘোষণা, দুপুরেই হল ছাড়ার নির্দেশ

Update Time : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪