Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিশ্বখ্যাত রোলস-রয়েসের সাবেক প্রধান ডিজাইনার ডাকাতের হামলায় নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েসের সাবেক প্রধান ডিজাইনার ইয়ান ক্যামেরুন ডাকাতের হামলায় নিহত হয়েছেন। ইয়ান জার্মানিতে নিজের তিন মিলিয়ন ডলারের বাড়িতে থাকতেন। সেখানে ডাকাত হামলা চালিয়ে তার উপর ছুরি হামলা চালায়। এতে প্রাণ হারান তিনি।

গত শুক্রবার (১২ জুলাই) এই ঘটনা ঘটে।৭৪ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক জার্মানির হার্সচিংয়ের লেক অ্যামার্সিতে থাকতেন। সেখানে তার স্ত্রী ভেরেনা ক্লুসও থাকতেন। ডাকাত যখন হামলা চালায় তখন তার স্ত্রী ভেরেনা একটি দেওয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে চলে যেতে সমর্থ হন। সেখান থেকেই পুলিশকে খবর দেন তিনি।

ইয়ানের বাড়ির মূল্যবান জিনিসপত্র রাখা ছিল গ্যারেজে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ডাকাতির আগে ডাকাত সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

নিহত এই ডিজাইনার রোলস রয়েসের ‘ঘোস্ট, প্যান্থম এবং থ্রি সিরিজের’ গাড়ি ডিজাইন এবং নির্মাণে বড় ভূমিকা রেখেছেন।

১৯৯৮ সালে বিএমডব্লিউ যখন রোলস-রয়েসের গাড়ির ব্যবসা অধিগ্রহণ করে তখন ইয়ান ক্যামেরুন সংস্থাটির প্রধান ডিজাইনার হিসেবে নিযুক্ত হন।

অভিযুক্ত ডাকাতের বর্ণনা দিয়েছে পুলিশ। তারা বলেছে সে লম্বায় ৫ ফুট ৯ থেকে ৬ ফুট ২ ইঞ্চি লম্বা হতে পারে। হামলার সময় ডাকাতের পরনে ছিল হালকা রঙের প্যান্ট, গাড় রঙের শার্ট এবং হলুদ-সবুজ রঙের গ্লাভস। এছাড়া তার কাছে একটি লাল রঙের ব্যাগও ছিল।

রোলস-রয়েসের ডিজাইনারের হত্যাকারীকে ধরতে এখন ব্যাপক অভিযান চালানো হচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে কুকুর এবং হেলিকপ্টার। -সূত্র: ডেইলি মেইল

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিশ্বখ্যাত রোলস-রয়েসের সাবেক প্রধান ডিজাইনার ডাকাতের হামলায় নিহত

Update Time : ০৭:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪