Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

রাজশাহীতে অনুষ্ঠিত হলো অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার : মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারী, ড. এম. এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন (৪র্থ বিজ্ঞান ভবন) এ ১৯ তম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমীন প্রামানিক।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সভাপতি আহসান কবীর লিটন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর সভাপতি মশহুরুল আমিন, এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ এর আঞ্চলিক আয়োজক কমিটির সদস্য সচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, আননাবা কবীর প্রকৃতিসহ প্রমূখ।

রাজশাহী বিভাগের ১৪-১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে সিনিয়র গ্রুপ থেকে ২০ জন ও জুনিয়র গ্রুপ থেকে ২০ জন করে মোট ৪০ জন কে নির্বাচিত করা হয়। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ২০২৪ তারিখে ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর জাতীয় পর্ব।

প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিতদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ২০২৪ ইং তারিখে ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাইপর্ব থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এর সভাপতি আহসান কবীর লিটন জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশবিজ্ঞান সম্পর্কিত ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে নানামূখী শিক্ষামূলক এবং গবেষণাধর্মী কাজ বাস্তবায়নের জন্য বিজ্ঞানমনস্ক স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আহবান করেন এবং সেইসাথে বিজ্ঞানমনস্ক ও আগ্রহী সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

রাজশাহীতে অনুষ্ঠিত হলো অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব

Update Time : ০১:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪