Dhaka ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

১২৫ কোটি টাকার প্রকল্প বন্ধে ডিও দিয়েছেন এমপি ওদুদ: অভিযোগ পৌর মেয়রের

  • Reporter Name
  • Update Time : ১১:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঠেকাতে সাতটি ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ-এমন অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। বুধবার পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান-তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মেয়র মোখলেসুর রহমান বলেন, ‘আমি বিগত আড়াই বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, পৌরসভার কীভাবে উন্নয়ন করা যায়। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে পৌরসভার কয়েকটি কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার কাজ কখনো সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন করা হয় না। এ এখতিয়ার শুধুমাত্র মেয়রের। সংসদ সদস্য যাতে কোনোভাবে বিরক্ত না হয়ে পৌরসভার উন্নয়নের স্বার্থে আমার সঙ্গে কাজ করেন। কিন্তু আমি যে কাজগুলো নিয়ে এসেছি, সংসদ সদস্য তাঁর বিপক্ষে ডিও লেটার দিয়েছেন।’
তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে পৌরসভায় ১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার হবে। সেই প্রকল্প বন্ধে সংসদ সদস্য সাতটি ডিও লেটার দিয়েছেন।’ পৌর মেয়র আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি।’
তবে সংসদ সদস্য আব্দুল ওদুদ এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোনো কৃতিত্ব নেই।
আব্দুল ওদুদ বলেন, ‘মেয়র শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তার ব্যর্থটা ঢাকার জন্য আমার ওপর দায় চাপাচ্ছেন।’ সংসদ সদস্যকে ছাড়া মেয়র কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
পৌরসভার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

১২৫ কোটি টাকার প্রকল্প বন্ধে ডিও দিয়েছেন এমপি ওদুদ: অভিযোগ পৌর মেয়রের

Update Time : ১১:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪