Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ শিবির নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তল, গুলি লিফলেটসহ এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার (৯জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শিবির নেতার নাম রজমান আলী (৩০)। তিনি নগরীর ধরমপুর এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৫ মে রাতে রমজানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর মূলহোতা রমজান আলীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।

এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিবির নেতা রমজান আলী তার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হয় রমজান আলী। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দেশীয় চাপাতি, টিপ চাকু উদ্ধার হয়।

রমজান আলী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি বোমা তৈরীতে দক্ষ বিধায় নিজে বোমা তৈরী করে এবং অন্যদের বোমা তৈরীতে প্রশিক্ষণ দিয়ে থাকে। তিনি বেশীরভাগ সময় পার্শ্ববর্তী দেশে অবস্থান করে। তার নামে বিস্ফোরক মামলা, হত্যা মামলা, মারামারি ও হত্যা চেষ্টা মামলাসহ ১৫ টি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার শিবির নেতা রমজান আলীকে নগরীর মতিহার থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ শিবির নেতা গ্রেপ্তার

Update Time : ০৪:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪