Dhaka ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

মহানন্দা সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অটোরিকশাচালকদের অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ৪ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে রিকশা ও অটোরিকশার টোল অতিরিক্ত আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকেরা। শনিবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ওপর নির্মিত সেতুর টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখায় সেতু দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

অবরোধের বিষয় নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান। তিনি বলেন, ‘টোলঘরের কাছে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।’

রিকশাচালকদের অভিযোগ, যাত্রীবিহীন রিকশা-অটোরিকশাচালকদের কাছ থেকে আগে টোল নেওয়া হতো না। মালামাল ও মানুষ পারাপারের সময় ৫ টাকা নেওয়া হতো। অথচ বর্তমান ইজারাদারের লোকজন ৫ টাকার পরিবর্তে ১০ টাকা জোর করে আদায় করছেন। এর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করা হয়।

এ বিষয়ে জানতে টোল ইজারাদার হাম্মদ আলীর মোবাইল ফোনে কল করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি খুদেবার্তা পাঠানো হলেও তাতে সাড়া দেননি তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

মহানন্দা সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অটোরিকশাচালকদের অবরোধ

Update Time : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪