স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (০৫ জুলাই) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (০৬ জুলাই) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৬ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬১.২ গ্রাম হেরোইন, ১২৫ পিস ইয়াবা ও ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









