Dhaka ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

দীর্ঘ প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে মেয়র লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজশাহী মহানগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল চালু হতে যাচ্ছে। শনিবার (২২জুন) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের ১০টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া বৈঠক শেষে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার এক নম্বর রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ।
রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এটি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনী প্রতিশ্রুতিও। ২০২৩ সালের নির্বাচনী ইশতেহারের ‘শিল্প-বাণিজ্য,যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন’ খাতের ৬ নম্বরে আছে রাজশাহী টু কলকাতা ট্রেন ও রাজশাহী টু কলকাতা বিমান এবং রাজশাহী টু কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করা হবে।’ এরআগে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের ৭ এর খ নম্বরে লেখা ছিল ‘রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু করা।’
রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট লিখিতভাবে ও মৌখিকভাবে বারবার দাবি জানিয়েছেন রাসিক মেয়র। এছাড়া রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালুর গুরুত্ব তুলে ধরে রেলমন্ত্রীকে কয়েকবার ডিও দিয়েছেন রাসিক মেয়র। সর্বশেষ গত ১০ মে ২০২৪ তারিখে রেলমন্ত্রী মোঃ জিল্লুর হাকিম,এমপি রাজশাহী সফরে আসলে রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বিমান চালুর দাবি সম্বলিত ডিও লেটার প্রদান করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ চালু করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। অবশেষে বহুল কাঙ্খিত রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। ২২ জুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালুর ঘোষণা এসেছে। এই ট্রেন সার্ভিস চালু হলে রাজশাহী তথা উত্তরাঞ্চলের মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন, বিশেষ করে যারা চিকিৎসা নিয়ে ভারতে যান, তারা ও তাদের স্বজনরা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়টি চূড়ান্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

দীর্ঘ প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে মেয়র লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি

Update Time : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪