Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এক ও অভিন্ন: এমপি আসাদ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৬ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেছেন, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এক ও অভিন্ন। রোববার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষীপুরে বঙ্গবন্ধরু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদ বলেন, আওয়ামীলীগ গণমানুষের কথা বলে, আওয়ামীলীগ কৃষক-শ্রমিক মেহনতি মানুষের পক্ষে প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ বাংলাদেশের ভাগ্য উন্নয়নে প্রতিনিধিত্ব করে।
এমপি আসাদ বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাত ধরে এদেশের স্বাধীনতা দিয়েছে। আর সেই স্বাধীন বাংলাদেশের কিছু কুলাঙ্গারের হাতে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে দেশটি যখন প্রায় পাকিস্তানি কায়দায় চলার উপক্রম, তখন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ উজ্জীবিত হয়েছে, দেশের মানুষের সমৃদ্ধি ঘটেছে। সংগত কারণেই আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আমরা সংগত কারণেই মনে করি, বঙ্গবন্ধু , শেখ হাসিনা ও আওয়ামী লীগ এক ও অভিন্ন। সেই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা একই ধারার প্রবাহমান স্রোত। এই স্রোতের সাথে বাংলাদেশের জনগণ মিশে আছে, তাদের ভাগ্য পরিবর্তনে আজকের দিনের অঙ্গীকার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলেছে। সেই এগিয়ে চলা বাংলাদেশকে আমরা আরও এগিয়ে নেবো এই হোক আজকের দৃপ্ত শপথ।
এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি বাবু অনিল কুমার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাঞ্জাল, রাজশাহী জেলা যুব লীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ রাজশাহী জেলা কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকালে পবা উপজেলা আওয়ামী লীগের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধরু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং কেক কাটেন এমপি আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক হাফিজ আক্তার হাফিজ, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল প্রমুখ।
এদিকে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে দেখতে যান এমপি আসাদ। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার খোঁজ নিতে যান আসাদ।
পরে তিনি রুবেলের বড় ভাই আনজুরুল ইসলামের কাছে তার খোজ খবর নেন। পরে আইসিইউ রুমে গিয়ে তার সার্বিক পরিস্থিতি দেখেন এবং ডাক্তারের সাথে কথা বলেন।
এসময় পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলেিগর সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ তুহিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ রনু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এক ও অভিন্ন: এমপি আসাদ

Update Time : ১১:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪