Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • Update Time : ১২:০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : দুই পক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের খোদাবক্সের ছেলে।

শাহজাদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর বর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ও সায়েম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে সানোয়ার হোসেন নামে একজন নিহত হন। এসময় আহত হন অন্তত আরও ১৫ জন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম হোসেন বলেন, এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে একজন নিহত হন ও আরও ৭-৮ জন আহত হওয়ার খবর আমাদের কাছে আছে। তবে আরও কেও আহত থাকতে পারে।

তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় এজাহার দিতে আসেননি। এজাহার পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Update Time : ১২:০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪