Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদের নামাজ আদায়

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • ৭ Time View

অনলাইন ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল আজহার নামাজ আদায় করেছে কয়েকটি গ্রামের মুসল্লিরা। রোববার (১৬ জুন) সকালে উপজেলা শহরের ফুটবল মাঠ সংলগ্ন দুলদুল রাইস মিলে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানায়, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল, শ্যামনগর, যাদবপুর, হরিণাকুন্ডু উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা এবং শৈলকুপা উপজেলার ভাটইসহ রাজশাহী জেলা শহর থেকে আগত মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামায়াতের ইমাম রেজাউল ইসলাম বলেন, সহি হাদিসের আলোকে ২২ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডুতে ঈদ নামাজ আদায় করে আসছি। এ জামাতে জেলার বিভিন্ন উপজেলা থেক আগত তিন শতাধিক মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতেন। এখন হরিণাকুণ্ডুর তিনটি স্থানে ঈদের জামাত হওয়ায় উপজেলা মোড়ে মুসল্লির সংখ্যা কমে গেছে।

ঈদ জামাত আয়োজক কমিটির সভাপতি আ ন ম বজলুর রহমান বলেন, ওআইসিসহ সকল মুসলিম উম্মা আজকে ঈদের নামাজ আদায় করছেন। সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি। আমরা রাসুলের সুন্নাহ অনুসরণ করে চলি। রাসুল (সা.) যেভাবে চলতে বলেছেন, আমরা সেইভাবে চলি।

হরিণাকুন্ডুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঈদের নামাজের জন্য মুসল্লিরা অনুমোদন নিয়েছে। আমরা ঈদ জামায়াতকে ঘিরে যেন আইনশৃঙ্খলা ব্যহত না হয় সেজন্য পুলিশ নিরাপত্তা দিয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই ঈদের নামাজ শেষ করেছেন মুসল্লিরা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদের নামাজ আদায়

Update Time : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪