Dhaka ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

আরাফাতের পথে হজের কাফেলা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : আরাফাতের জাবালে রহমত, এই পাহাড়টিতে দাঁড়িয়েই বিদায় হজের ভাষণ দিয়েছেন হযরত মোহাম্মদ (সাঃ)।
মিনাতে অবস্থানের পর দলে দলে আরাফাতের ময়দানে যাচ্ছেন হজযাত্রীরা। গতকাল শুক্রবার (১৪ জুন) হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন হজযাত্রীরা মিনায় রাত্রিযাপন করেন। এরপর সূর্যাস্তের পূর্বেই আরাফাতের উদ্দেশ্যে রওনা দেন তারা।

হজের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে সমবেত হন হজযাত্রীরা। এরপর সেখানে অবস্থান করেন তারা।

এবার হজের খুতবা দেবেন শেখ মাহের। তিনি আরাফাতের মসজিদ আল নামিরাহ হাজিদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি। এছাড়া এই মসজিদ থেকে যোহর এবং আসরের নামাজের ইমামতিও করবেন তিনি।

এরপর সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ পড়বেন। ওই সময় প্রতীকি শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য তারা নুড়ি পাথরও সংগ্রহ করবেন।

মুজদালিফায় হজযাত্রীরা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। এরপর ফজর নামাজ পড়ে তারা আবারও চলে যাবেন তাঁবুর শহর মিনায়।

দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে হজের খতিব শেখ মাহের ইতিমধ্যে আরাফাতের ময়দানে পৌঁছে গেছেন।

শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) যেভাবে হজ করে গেছেন এখনো ঠিক সেই একইভাবে হজ পালিত হয়ে থাকে। যদিও আগে হজ পালন কষ্টকর হলেও এখন প্রযুক্তির সহায়তায় তা অনেকটা সহজ হয়ে গেছে।

হযরত মোহাম্মদ (সাঃ) আরাফাতের ময়দান থেকে নিজের জীবনের শেষ ভাষণটি দিয়েছেন। ইসলামের আলোতে আলোকিত হয়ে কীভাবে জীবনযাপন করতে হবে সেসব দিকনির্দেশনা দিয়ে গেছেন তিনি। এ কারণে আরাফাতের ময়দান মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান।

এদিকে এ বছর ২০ লাখের বেশি মানুষ হজ করছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার হজের প্রথম দিন মিনায় উপস্থিত হন ২০ লাখেরও বেশি হজযাত্রী। এরপর তারা সেখানে সারাদিন অবস্থান করেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আরাফাতের পথে হজের কাফেলা

Update Time : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪