Dhaka ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদ্যাপন

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস।
এ উপলক্ষ্যে বুধবার (৫ জুন) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।
এসময় উপাচার্য বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ১৬ বছর পূরণ করলো। আমরা সামনের এদিকে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছি।’ পরে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন উপাচার্য।
অনুষ্ঠানে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট’সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালে পাবনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ৩০ একর জমির ওপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ২০০৯ সালের ৫ জুন আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদ্যাপন

Update Time : ১২:১৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪