Dhaka ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

৩ হাজার টাকার জন্য চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার টাকা বিলের জন্য দেড় বছরের এক শিশু রোগীকে আটকে রাখা হয়। পরে ওই শিশুটি হাসপাতালেই মারা যায়। পরিবারের অভিযোগ, বিলের জন্য রোগীকে আটকে রাখার কারণে বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে।

রোববার (২ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। ঘটনার পরপর ঘিওর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস পুলিশের একটি টিম নিয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ২টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে দেড় বছরের শিশু রেজুয়ানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। সঠিকভাবে চিকিৎসা না দেওয়ায় শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে আজ সকাল ৮টার দিকে ওই শিশু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। তবে রোগীকে স্থানান্তরের পরামর্শ দিলেও মাত্র তিন হাজার টাকা বিলের জন্য রোগী ও স্বজনদের আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর চিকিৎসা না পাওয়ার কারণে দুপুর ১২টার দিকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালেই শিশু রেজুয়ানের মৃত্যু হয়। এ ঘটনা ঘিওর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে আসেন ওসি সুকুমার বিশ্বাসসহ একদল পুলিশ। তবে পুলিশ এসে কোনো ব্যবস্থা না নেওয়ায় নিহতের স্বজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গেও বাগবিতণ্ডা হয় রোগীর স্বজনদের।

এ ব্যাপারে জানতে চাইলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আজ রাত পৌনে ৯টার দিকে মুঠোফোনে ঘিওর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ঘটনা জানার পর আমি নিজেই মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। আমরা লিখিত কিছু পাইনি, তবে নিহতের স্বজনদের কাছে শুনেছি, রোগীর স্বজনদের সঙ্গে যারা অসৌজন্যমূলক আচরণ করেছে তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বহিষ্কার করেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে শিশু রেজুয়ানের পরিবার বা স্বজনরা থানায় কোনো লিখিত অভিযোগ এখনো করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

৩ হাজার টাকার জন্য চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু

Update Time : ১০:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪