Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

সাংসদ শফিকুর রহমানকে রোয়া’র সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ৪ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা দিলো রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন (রোয়া)।

বুধবার (২৯ মে) বিকেল ৫ টায় নগরীর নানকিং দরবার হল কনফারেন্স রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে সাংসদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রোয়ার নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা জানানো হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেন, একজন সন্তানের মূল শিক্ষাটা আসে পরিবার থেকে। পরিবার থেকেই সে নীতি- নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক মূল্যবোধের শিক্ষা অর্জন করে। পরিবারে গুরুজনের বা বয়স্কদের ভূমিকা সবচেয়ে বেশি। বয়স্ক ব্যক্তিটির হাত ধরেই আগামী প্রজন্মের ভিত্তি তৈরি হয়। সুতরাং বয়স্কদের ভূমিকাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। বয়স্করা সমাজ সংস্কার ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নানাভাবে।

তিনি আরও বলেন, জীবনে অবসর বলে কিছু নেই। জীবনে অবসর মানে আসলে মৃত। আমরা যারা এখানে এসেছি, তারা একটি পেশা থেকে অবসর নিয়েছি। কিন্তু জীবন তার গতিতেই চলমান। পেশা থেকে অবসর নিয়েছি বলেই যে আমি বা আমরা কর্মহীন এমন ধারণা ঠিক না। পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য আমাদের অনেক কিছু করার আছে। সে উৎসাহ-উদ্দীপনা নিয়েই আমাদের পথ চলতে হবে। এসময় মহান স্বাধীনতা সংগ্রাম, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরে যে কোন প্রয়োজনে রোয়া’র পাশে থাকার আশ^াস দেন সাংসদ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়া’র রাজশাহী সভাপতি মো. ইউনুছ আলী। স্বাগত বক্তব্য রাখেন, রোয়া মহাসচিব ইঞ্জিনিয়ার আবুল বাশার। বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বদরুদ্দোজা, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, মোরশেদ মঞ্জুর হাসান প্রমুখ।

সঞ্চালনা করেন, রোয়া সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক মো. এনামুল হক। অনুষ্ঠানে রোয়া’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

সাংসদ শফিকুর রহমানকে রোয়া’র সংবর্ধনা

Update Time : ০৮:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪