Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

বাঘায় ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ৩ Time View

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা সীমান্ত এলাকা থেকে ১০টি দেশীয় ওয়ান শুটারগানসহ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) নামের এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‍্যাব-৫।

আজ বুধবার (২৯ মে) ভোরে বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রাম থেকে তাকে আটক করে র‍্যাব-৫ এর সদর দপ্তর নেওয়া হয়। আটক আব্দুর রশিদ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার আইনুল ব্যাপারীর ছেলে বলে জানিয়েছে র‍্যাব-৫। সকালে র‍্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে আটক করা হয়। পরে ওই বসতবাড়িতে তল্লাশি চালান র‍্যাব সদস্যরা।

এ সময় বড় একটি টিনের বাক্সের ভেতর কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন তিনি পেশায় প্রাইভেট গাড়ি চালক। তবে এই পেশার আড়ালে তিনি দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকায় গিয়ে অস্ত্র-গুলি সংগ্রহ করেন এবং পরে সুবিধামত সময়ে রাজশাহীসহ নিজ এলাকার বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রয় করে আসছিলেন। এছাড়াও অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় নিজ আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিজের দখলে রেখেছিলেন তিনি।

র‍্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে বাঘা থানায় হস্তান্তর করা হবে। থানায় দুপুরের মধ্যেই তার নামে অস্ত্র আইনে মামলা রুজু হবে বলেও র‍্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

বাঘায় ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি আটক

Update Time : ০৯:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪