Dhaka ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

এমপি আনার হত্যা: শিলা‌স্তির বিচার চান দাদা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩ Time View

ছবি: শিলা‌স্তি রহমান ও তার দাদা সেলিম মিয়া

অনলাইন ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আলোচনার কেন্দ্রে থাকা শিলা‌স্তি রহমানের বাড়ি টাঙ্গ‌াইলের নাগরপু‌র উপজেলায়। জন্ম‌ নাগরপু‌রে হ‌লেও তিনি বড় হ‌য়ে‌ছেন ঢাকায়। দুইবো‌নের ম‌ধ্যে শিলা‌স্তি বড়।

শনিবার (২৫ মে) দুপুরে শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি উপজেলার ধুব‌ড়িয়া ইউনিয়নের পাইসানা গ্রা‌মে গিয়ে দেখা গে‌ছে, দোতলা ভবন বিশিষ্ট বা‌ড়ির পু‌রোটাই ফাঁকা প‌ড়ে র‌য়ে‌ছে। শুধু তাই নয়, প‌া‌শের টিনের ঘরে তালা ঝুলছে। কক্ষগু‌লোর ভেত‌রে নেই কোনো আসবাবপত্র। দীর্ঘদিন ধ‌রে বাড়ি‌তে কেউ না থাকায় আর্বজনা প‌ড়ে র‌য়ে‌ছে ঘ‌রে ও বাইরে। ত‌বে এলাকার কেউ তা‌কে চে‌নেন না।

শিলাস্তি রহমান উপ‌জেলার ধুব‌ড়িয়া ইউনিয়নের পাইসানা গ্রা‌মের আরিফুর রহমানের মে‌য়ে। ইতোমধ্যে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

গ্রামের বাড়িতে গিয়ে শিলা‌স্তির দাদা বীর মু‌ক্তি‌যোদ্ধা সেলিম মিয়াকে পাওয়া যায়। তিনি বলেন, দুই বোনের মধ্যে শিলাস্তি বড়। তার বাবা ঢাকায় জুটের ব্যবসা ক‌রে। ছোটবেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসলেও দুই-একদিন পর আবার চলে যেত। শিলা‌স্তির চলাফেরা উচ্ছৃঙ্খল। দিনের পর দিন বাড়ির বাইরে সময় কাটানোর কারণে তাদের সঙ্গে কথা বলা বাদ দিয়েছি। প‌রিবা‌রের কেউ তাদের সঙ্গে যোগা‌যোগ ক‌রে না।

সেলিম মিয়া বলেন, এমপি আনার হত্যার ঘটনা‌টি বি‌ভিন্ন গণমাধ‌্যমে প্রকাশ হ‌ওয়ার পর জান‌তে পা‌রি শিলা‌স্তি ওই ঘটনায় জ‌ড়িত। এতে আমরাও বিব্রত অবস্থায় আছি। আমরাও তার বিচার চাই।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ট বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ১৩ মে দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। এরপর গত ২২ মে কলকতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার খুন হওয়ার বিষয়টি জানায় ভারতীয় পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৪ মে) তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এমপি আনার হত্যা: শিলা‌স্তির বিচার চান দাদা

Update Time : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪