Dhaka ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৫ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন শেখ বাপ্পি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মে) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের খোকন শেখের ছেলে। সে চুমুরদী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে ইয়াসিন শেখ পরীক্ষার জন্য কলম কিনতে যায়। এ সময় মহাসড়কটি পার হতে গেলে মাদারীপুরের দিক থেকে ফরিদপুর অভিমুখী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় ইয়াসিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যায় ইয়াসিন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

Update Time : ১১:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪