Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর, যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায় রাজশাহীতে এক যুবক দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন।

আজ রোববার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে অন্য পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করেন। তাকে থানায় নেওয়া হয়েছে।

আটক যুবকের নাম মো. সোহান (২৩)। রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায় তার বাড়ি। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আহত দুই পুলিশ কনস্টেবল হলেন-শামীম হোসেন ও শহিদুল ইসলাম। ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক। তিনি জানান, তিনি একটি টিম নিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেন। সোহান মোটরসাইকেল থামিয়েই প্রশ্ন করেন, তার হেলমেট আছে, কাগজপত্রও আছে। তারপরেও কেন তাকে থামানো হলো। কনস্টেবল শামীম বলেন, ‘কাগজপত্র থাকলে স্যারকে দেখান।’

এ সময় শামীমের সঙ্গে তর্ক জুড়ে দেন সোহান। কনস্টেবল শামীম তখন মোটরসাইকেল থেকে চাবি তুলে দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে শামীমকে ঘুষি মারেন সোহান। তখন আরেক কনস্টেবল শহিদুল তাকে রক্ষায় এগিয়ে যান। তখন ঘটনাস্থলে পড়ে থাকা একটি কাঠের চলা দিয়ে শহিদুলকে মারতে শুরু করেন সোহান। এতে শহিদুলের মুখে রক্তাক্ত জখম হয়।

এসআই ইকরামুল হক জানান, আহত দুই পুলিশ কনস্টেবলের চিকিৎসা চলছে। আটক যুবককে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হবে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর, যুবক আটক

Update Time : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪