Dhaka ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

অর্ধশত বছর পর পিরোজপুরে যুবলীগের সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১০:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠার পর পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা সম্মেলন। শনিবার (১৮ মে) পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে কেন্দ্র করে শহর সেজেছে নতুন রূপে, নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

জানা যায়, সম্মেলন ছাড়াই ২০১০ সালের ১ আগস্ট সর্বশেষ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ১৪ বছরে আর কোনো নতুন কমিটি উপহার দিতে পারেননি তারা। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর পিরোজপুরে যুবলীগের একটি বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এসে ওই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্মেলন করার সিদ্ধান্ত দিয়ে যান। পরে সেটি আর আলোর মুখ দেখেনি।

দীর্ঘদিন পর জেলায় সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। অনুষ্ঠানকে সফল করতে তৈরি হচ্ছে সম্মেলন স্থল। পদপ্রত্যাশীরা যে যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কর্মীদের দাবি দলের দুর্দিনে যারা নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন তাদের মূল্যায়ন করা হবে।

সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ বিষয়ে পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বেলা ১১টায় জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

অর্ধশত বছর পর পিরোজপুরে যুবলীগের সম্মেলন

Update Time : ১০:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪