Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঈশ্বরদীতে ধান-চাল-গম সংগ্রহ অভিযান উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ২৫ Time View

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে কৃষকদের নিকট থেকে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) থেকে এই সংগ্রহ শুরু হয়েছে। এর আগে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ আনুষ্ঠানিকভাবে চলতি মওসুমের জন্য বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ঈশ্বরদী খাদ্যগুদাম প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। ঈশ্বরদী খাদ্য গুদামের ব্যবস্থাপক (সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা) মাহফুজ আল-আসাদ এ আয়োজনের সমন্বয় করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীনুর রহমান, মুলাডুলি কেন্দ্রীয় খাদ্য গুদামের ব্যবস্থাপক শেখ মোঃ আব্দুল হান্নান, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না,

পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি জুলমত হায়দার, চাল ব্যবসায়ী বাবুল হোসেন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। ঈশ্বরদী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) মাহফুজ আল-আসাদ জানান, এবার ঈশ্বরদীতে ১৬ হাজার ৫৪০ মেট্রিক টন চাল, ২৭৯ মেট্রিক টন ধান ও ৩৬৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি চালের মূল্য ৪৫ টাকা, প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা ও প্রতি কেজি গমের মূল্য ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে এই ধান, চাল ও গম সংগ্রহ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ঈশ্বরদীতে ধান-চাল-গম সংগ্রহ অভিযান উদ্বোধন

Update Time : ০৫:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪